Uttar Pradesh: প্রয়াগরাজে এক ব্যক্তির নাক থেকে জীবন্ত জোঁক বের করলেন চিকিৎসকেরা
বিগত কিছুদিন ধরেই রোগীর নাক থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এরপর পরীক্ষা করে দেখা যায় নাকের ভিতরে আটকে রয়েছে জ্যান্ত জোঁক। মঙ্গলবার, সফল অস্ত্রোপচারের মাধ্যমে সেটিকে বের করতে পেরেছেন চিকিৎসকেরা।
নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh)নজরেথ হাসপাতালে (Hospital) এক বিরল অস্ত্রোপচার (Operation) করলেন চিকিৎসকেরা (Doctors)। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এক ব্যাক্তির নাক থেকে বের করা হল জ্যান্ত জোঁক (Leech)। বিগত কিছুদিন ধরেই রোগীর নাক থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এরপর পরীক্ষা করে দেখা যায় নাকের ভিতরে আটকে রয়েছে জ্যান্ত জোঁক। মঙ্গলবার, সফল অস্ত্রোপচারের মাধ্যমে সেটিকে বের করতে পেরেছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, কিছুদিন আগে উত্তরখণ্ডের এক পাহাড়ি জলপ্রপাতে স্নান করেছিলেন ওই রোগী। সেখান থেকেই এই জোঁক নাকে প্রবেশ করে। তারপর থেকেই অস্বস্তিতে ভুগছিলেন তিনি। নজরেথ হাসপাতালের ইএনটি বিভাগের সার্জন ডাঃ সুভাষ চন্দ্র ভার্মা বলেন, "আশেপাশের কোনও টিস্যুর ক্ষতি না করে আমরা সফলভাবে জোঁকটিকে বের করতে সফল হয়েছি। রোগী সম্পূর্ণ সুস্থ আছেন।"
Leech Found Deep In UP Man's Nose. He Stood In Waterfall In The Hills https://t.co/QSGArt7H2E pic.twitter.com/2oilEb3KSn
— NDTV (@ndtv) June 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 25, 2024 02:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

