Assembly Election 2022: দেশের ৩ রাজ্যে চলছে ভোট, গোয়া-উত্তরাখণ্ডের পাশাপাশি ইউপিতে চলছে নির্বাচন

আজ, সোমবার উত্তরপ্রদেশের দ্বিতীয় দফা সহ দেশের তিন রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। গোয়া ও উত্তরাখণ্ডে এক দফাতেই আজ ভোটগ্রহণ হচ্ছে। পাশাপাশি উত্তরপ্রদেশে দ্বিতীয় দফায় ৫৫টি আসনে ভোটগ্রহণ চলছে।

Assembly Election 2022: দেশের ৩ রাজ্যে চলছে ভোট, গোয়া-উত্তরাখণ্ডের পাশাপাশি ইউপিতে চলছে নির্বাচন
Voting. (Photo Credits: Getty)

আজ, সোমবার উত্তরপ্রদেশের দ্বিতীয় দফা সহ দেশের তিন রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2022)। গোয়া (Goa) ও উত্তরাখণ্ডে (Uttarakhand) এক দফাতেই আজ ভোটগ্রহণ হচ্ছে। পাশাপাশি উত্তরপ্রদেশে (Uttar Pradesh) দ্বিতীয় দফায় ৫৫টি আসনে ভোটগ্রহণ চলছে। আখচাষীদের ওপর নির্ভর করবে এই ৫৫টি আসনের ফল। গতবার এই ৫৫টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৩৭টি-তে। তবে এবার এইসব আসনে সমাজবাদী পার্টি ভালমত লড়াইয়ে আছে। শান্তিপূর্ণভাবেই চলছে ভোট। সকাল ১১টা পর্যন্ত গোয়ায় ২৬ শতাংশ, উত্তরাখণ্ডে ২৩ শতাংশ ও উত্তরপ্রদেশে ২৩ শতাংশ  ভোট পড়েছে।

গোয়ায় ৪০টি আসনে আর উত্তরাখণ্ডে ৭০টি-তে ভোটগ্রহণ চলছে। গোয়া ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। উত্তরাখণ্ডে কিছুটা চাপে বিজেপি সরকার, সেখানে লড়ছে কংগ্রেস। গোয়া, উত্তরাখণ্ডে লড়ছে আম আদমি পার্টি। তবে দুটি রাজ্যেই মূল লড়াই বিজেপি ও কংগ্রেসের মধ্যে। আরও পড়ুন: রাজ্যের চার পুরনিগমের ভোটের ফল

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 14, 2022 12:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).