UP : জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের ৬ জনের মৃত্যু উত্তরপ্রদেশে
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, দেহগুলিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য
জমি সংক্রান্ত বিবাদ মামলায় সোমবার খুন ৬ জন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার রুদ্রপুর গ্রামে। জানা গেছে দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিনের ঝামেলার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজন হলেন পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার।
সকাল ৭ টায় ঝামেলার সূত্রপাত হয় যা ৮.৩০ নাগাদ পর্যন্ত চলে। আর এর মধ্যেই মৃত্যু হয় ৬ জনের। অন্যদিকে নিহতদের মধ্যে রয়েছেন দুটি শিশু একটি মহিলা এবং একটি পুরুষ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ দল এবং প্যারামিলিটারি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহগুলিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
Six killed in land dispute in #UP’s Deoria
Read: https://t.co/76x8u2ydDb pic.twitter.com/q7SEdD7IuQ
— IANS (@ians_india) October 2, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 02, 2023 12:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

