Lakhimpur Kheri: গোঁফে দাবাং স্টাইলে হাত দিয়ে আদালতে ঢুকলেন আশিস মিশ্র (দেখুন ভিডিও)
লাখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের গাড়ি পিষে মারার মত মারাত্মক অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। কিন্তু তিনি খোদ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র-র ছেলে বলে কথা।
উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের গাড়ি পিষে মারার মত মারাত্মক অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। কিন্তু তিনি খোদ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র-র ছেলে বলে কথা। তাই আদালতে ঢোকার মুখে এমন একটা ভঙ্গিমা করলেন, যাতে যেন বোঝানোর চেষ্টা করলেন তিনি এসবের পরোয়া করেন না। তিনি আশিষ মিশ্র।
লাখিমপুর খেরি মামলায় সুপ্রিম কোর্টে জামিন খারিজ করায় গত মাসের শেষের দিকে জেলে আত্মসমর্পণ করতে বাধ্য হল কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস। আর তারপর এদিন যেভাবে গোঁফে হাত বুলিয়ে আদালতে ঢুকলেন তাতে বোঝা গেল, তিনি মেজাজেই আছেন। আরও পড়ুন: মোহালি বিস্ফোরণের জেরে স্বর্ণমন্দিরের শহর অমৃতসরে জারি লাল সতর্কতা
দেখুন ভিডিও
#WATCH | Union Minister Ajay Mishra's son Ashish, accused of running over farmers in Uttar Pradesh's Lakhimpur Kheri, twirls his moustache ahead of being produced before the court of the district and sessions judge earlier today pic.twitter.com/miu0urmBEi
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 10, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 10, 2022 08:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

