J&K: জঙ্গি দমন অভিযানে রাতভর গুলির লড়াই, নিহত দুই সেনা জওয়ান, আহত আরও ২
গোপন সূত্রে কিস্তওয়ার জঙ্গল এলাকায় জঙ্গি উপস্থিতির খবর পেয়ে যৌথ অভিযান চালায় কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনী। সেখানেই রাতভর চলে গুলির লড়াই।
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে জম্মু কাশ্মীর (Jammu and Kashmir)। দফায় দফায় সেখানে চলছে গুলির বৃষ্টি। শুক্রবার রাতে কিস্তওয়ারে (Kishtwar) জঙ্গি হানায় মৃত্যু হল দুই সেনা জওয়ানের। গুরুতর আহত আরও দুই। সেনা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। গোপন সূত্রে কিস্তওয়ার জঙ্গল এলাকায় জঙ্গি উপস্থিতির খবর পেয়ে যৌথ অভিযান চালায় কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনী। সেখানেই রাতভর চলে গুলির লড়াই। জঙ্গি দমনে গিয়ে গুলিবিদ্ধ হন চার জওয়ান। তাঁদের মধ্যেই দুজনের মৃত্যু হয়েছে। বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সেনা হাসপাতালে উড়িয়ে নিয়ে আসা হয়েছে।
গুলির যুদ্ধে নিহত দুই জওয়ান...
Two soldiers killed, two injured in gunfight with terrorists in J-K's Kishtwar
Read @ANI Story | https://t.co/8QtCVblaYk#JammuandKashmir #Kishtwar #Gunfight pic.twitter.com/qUHwODgyMN
— ANI Digital (@ani_digital) September 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 14, 2024 08:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

