India Pakistan Tension: ফের তুর্কি ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার, ভারতে আক্রমণের জন্যে তুরস্ক থেকে সামরিক সাহায্য পাচ্ছে পাকিস্তান?
বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছিলেন, ভারতীয় সেনা বাহিনীর ধ্বংস করা পাক ড্রোনগুলোর বেশিরভাগই তুর্কির ড্রোন।
ভারতের পশ্চিম সীমান্তে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান (Pakistan)। ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষতি করতে না পেরে সাধারণ মানুষের প্রাণ কাড়ছে পাক সেনা। বসতি এলাকা লক্ষ্য করে ছুঁড়ছে ড্রোন, মিসাইল, গোলা। শুক্রবার রাতেও পাক সেনাবাহিনীর (Pakistan Army) অধিকাংশ চেষ্টাই রুখে দিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। শনিবার সকালে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের বিভিন্ন শহরে পাক মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) নৌশেরা এলাকার একটি গ্রাম থেকে তুর্কি কামিকাজে ড্রোন (Turkish Kamikaze Drone) পাওয়া গিয়েছে। বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছিলেন, ভারতীয় সেনা বাহিনীর ধ্বংস করা পাক ড্রোনগুলোর বেশিরভাগই তুর্কির ড্রোন। শনিবারও তুর্কি ড্রোন উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে, ভারতে আক্রমণের জন্যে তুরস্ক থেকে সামরিক সাহায্য পাচ্ছে পাকিস্তান?
তুর্কি ড্রোনের ধ্বংসাবশেষঃ
Turkish Kamikaze Drone recovered in a village in Naushera area of Jammu and Kashmir. Pakistan targeting civilian areas. pic.twitter.com/VjV5wUJxdP
— ANI (@ANI) May 10, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

