India-Pakistan Conflict: সামরিক সংঘাত থামিয়ে কূটনীতির পথে সমাধানের পরামর্শ, জয়শঙ্কর এবং পাক উপ-মুখ্যমন্ত্রীকে ফোন সৌদি বিদেশমন্ত্রীর

উত্তেজনা কমিয়ে ভারত এবং পাকিস্তানকে কূটনীতির পথে আলোচনা করে সমস্যা সমাধানের পরামর্শ দিলেন সৌদির বিদেশমন্ত্রী।

India-Pakistan Conflict: সামরিক সংঘাত থামিয়ে কূটনীতির পথে সমাধানের পরামর্শ, জয়শঙ্কর এবং পাক উপ-মুখ্যমন্ত্রীকে ফোন সৌদি বিদেশমন্ত্রীর
Indian Foreign Minister S. Jaishankar, Pakistan Deputy PM Ishaq Dar (Photo Credits: X)

নয়াদিল্লি, ১০ মেঃ  ভারত-পাকিস্তান সম্পর্কের পরদ ক্রমশ চড়ছে। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত এলাকা বরাবর সাধারণ জনবসতিতে গোলাবর্ষণ করছে পাক সেনা (Pakistan Army)। ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষতি করতে না পেরে সাধারণ মানুষের প্রাণ কাড়ছে পাকিস্তান। যার পালটা দিচ্ছে ভারত। গুঁড়িয়ে দিচ্ছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি, সেনা ঘাঁটি। দুই দেশের হামলা-পালটা হামলার পরিণতি যেন কখনই যুদ্ধে গিয়ে শেষ না হয় তার জন্যে লাগাতার ভারত-পাকিস্তানের সঙ্গে কথা বলছে আমেরিকা। এবার সৌদি আরব ফোন ঘোরাল নয়াদিল্লি এবং ইসলামাবাদে।

আরও পড়ুনঃ এবার হিমাচলেও পাক মিসাইল আছড়ে পড়ল! উদ্ধার সন্দেহজনক ধাতব বস্তু, দেখুন

শনিবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ফোনে যোগাযোগ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S. Jaishankar) সঙ্গে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের (Ishaq Dar) সঙ্গেও এদিন ফোনে কথা বলেন ফারহান। দুই দেশের শীর্ষকর্তাদের সঙ্গে পৃথক ফোনালাপে তিনি চলমান সামরিক সংঘাত বন্ধের পরামর্শ দেন। উত্তেজনা কমিয়ে ভারত এবং পাকিস্তানকে কূটনীতির পথে আলোচনা করে সমস্যা সমাধানের পরামর্শও দেন সৌদির বিদেশমন্ত্রী ।

সৌদির পরামর্শ নয়াদিল্লি এবং ইসলামাবাদকে

(The above story first appeared on LatestLY on May 10, 2025 02:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).