Tiger Video: জমিতে যেতে ভয়, রাত কাটছে আতঙ্কে; মার্চের তপ্ত দুপুরে ক্ষেতে শুয়ে গম পাহারা বিশালাকার বাঘের

Tiger Video: জমিতে যেতে ভয়, রাত কাটছে আতঙ্কে; মার্চের তপ্ত দুপুরে ক্ষেতে শুয়ে গম পাহারা বিশালাকার বাঘের
Tiger In Wheat Field (Photo Credit: X/Screengrab)

গরমের দুপুরে ক্ষেতের মাঝে শুয়ে রয়েছে বাঘ (Tiger)। মার্চের তপ্ত দুপুরে গমের ক্ষেত থেকে এমনই ছবি উঠে এল। যেখানে দেখা যায়, গমের ক্ষেতে (Wheat Field) শুয়ে রয়েছে এক বিশালাকার বাঘ। তপ্ত রোদে যখন চারপাশ পুড়ে যাচ্ছে, সেই সময় গাছের আড়ালে সবুজের কোলে শুয়ে বিশ্রাম করছে দক্ষিণ রায়। এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লাখিমপুর খেরির একটি গমের ক্ষেতে দেখা মেলে বিশালাকার বাঘের। লাখিমপুর খেরিতে মালানি জঙ্গলের পাশে যে গমের ক্ষেত রয়েছে, সেখানেই শুয়ে থাকতে দেখা যায় বাঘকে। ড্রোনের ফুটেজে এমন ভিডিয়ো (Video) প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে হু হু করে। সেই সঙ্গে বাঘের ভয়ে আতঙ্কে ভুগতে শুরু করেন বহু মানুষ। ড্রোন ফুটেজে যে বিশালাকার বাঘকে গমের ক্ষেতে শুয়ে থাকতে দেখা যায়, স্থানীয়রা সেই ভিডিয়ো বন দফতরের হাতে তুলে দেয়। রাতের অন্ধকারে বাঘ যাতে কোনওভাবে গ্রামে ঢুকতে না পারে, সে বিষয়ে বন দফতরের কর্মীরা কড়া নজর রেখেছেন।

দেখুন তপ্ত রোদে গমের ক্ষেতে বিশ্রাম বাঘের...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 20, 2025 02:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).