Machhal Encounter: কুপওয়ারার মাচাল সেক্টরে খতম আরও ৩ লস্কর জঙ্গি

বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচাল সেক্টরে শুরু হয়েছিল জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই। দুপুরে কাশ্মীর জোনের পুলিশের তরফে জানানো হয় অনুপ্রবেশের চেষ্টা করার সময় দুই জঙ্গিকে খতম করা হয়েছে।

Machhal Encounter: কুপওয়ারার মাচাল সেক্টরে খতম আরও ৩ লস্কর জঙ্গি
ফাইল ফটো

বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) কুপওয়ারা (Kupwara) জেলার মাচাল সেক্টরে (Machhal Encounter) শুরু হয়েছিল জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই। দুপুরে কাশ্মীর জোনের পুলিশের তরফে জানানো হয় অনুপ্রবেশের চেষ্টা করার সময় দুই জঙ্গিকে খতম করা হয়েছে।

পরে বিকেলে কাশ্মীরের এডিজিপি (ADGP Kashmir) জানান কুপওয়ারাতে চলা এনকাউন্টারে আরও তিনজন লস্কর-ই-তৈইবা জঙ্গি (LeT terrorists) খতম হয়েছে (killed)। এর ফলে মৃত জঙ্গির সংখ্যা বেড়ে হল পাঁচ। তাদের শনাক্ত করার চেষ্টা চালানোর পাশাপাশি তল্লাশি অভিযানও চলছে। আরও পড়ুন: Machhal Encounter: ভূস্বর্গে ফের গুলির লড়াই, খতম ২ জঙ্গি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 26, 2023 06:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).