Adhir Chowdhury: কংগ্রেস ক্ষমতায় এলে পাকিস্তান থেকে দাউদকে ফেরাবে, বললেন অধীর

Adhir Chowdhury: কংগ্রেস ক্ষমতায় এলে পাকিস্তান থেকে দাউদকে ফেরাবে, বললেন অধীর
AR Chowdhury (Photo Credit: ANI/Twitter)

এবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (AR Chowdhury)। অধীর অভিযোগ করেন, খুব শিগগিরই ভারতের মানুষ জানতে পারবেন তাঁদের প্রধানমন্ত্রীর কোনও 'ক্ষমতা নেই'। বিজেপি যখন ক্ষমতায় আসেনি, তখন তারা বলত, কংগ্রেস ভীতু এবং দুর্বল। যদি কংগ্রেস (Congress) ক্ষমতায় আসে, তাহলে পাকিস্তান থেকে দাউদ ইব্রাহিমকে ভারতে ফেরৎ নিয়ে আসবে বলে মন্তব্য করেন অধীর চৌধুরী। রাহুল গান্ধীকে (Rahul Gandhi) কীভাবে অপমান, অপদস্ত করা যায়, বিজেপি সব সময় সেই কাজেই ব্যস্ত বলেও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ।

আরও পড়ুন: Anurag Thakur: সমস্যায় পড়লে বর্তমানে বিশ্বকে সাহায্য করে ভারত, হাত পাতে না, বললেন অনুরাগ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 21, 2023 11:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).