Swara Bhasker On Rahul Gandhi: 'পাপ্পু বলে দমানো সম্ভব নয়, মহীরুহ হয়ে ফিরবেন রাহুল গান্ধী', বললেন স্বরা ভাস্কর

Swara Bhasker On Rahul Gandhi: 'পাপ্পু বলে দমানো সম্ভব নয়, মহীরুহ হয়ে ফিরবেন রাহুল গান্ধী', বললেন স্বরা ভাস্কর
Swara Bhasker, Rahul Gandhi (Photo Credit: Twitter)

মোদী পদবী মামলার জেরে রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ খারিজ করেন স্পিকার ওম বিড়লা। রাহুল গান্ধীর লোকসবার সদস্য পদ খারিজ হতেই তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়। রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ খারিজ হতেই বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিলউড অভিনেত্রী স্বরা ভাস্কর। যাঁকে 'পাপ্পু' বলে কটাক্ষ করা হয়, সেই মানুষকে বিজেপি কীভাবে ভয় পেতে শুরু করেছে, তা প্রমাণিত বলে মন্তব্য করেন স্বরা ভাস্কর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী যাতে লড়াই করতে না পারেন, তার জন্যই এই ধরনের কাজ করা হচ্ছে বলে আক্রমণ করেন স্বরা ভাস্কর। পাশাপাশি রাহুল গান্ধীকে যতই দমিয়ে রাখার চেষ্টা করা হোক না কেন, তিনি মহীরুহ হয়ে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন বলিউড অভিনেত্রী।

আরও পড়ুন:  Rahul Gandhi: রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই রাহুলের লোকসভার সদস্য পদ খারিজ, আক্রমণ অধীরদের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 24, 2023 04:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).