Sudden Death in Pune: নবরাত্রির অনুষ্ঠানের মাঝে অঘটন, গারবা নাচতে নাচতেই চলে গেলেন পুনের 'গারবা কিং'
চিকিৎসকেরা অশোক মালিকে মৃত বলে ঘোষণা করেন। গারবা নাচতে নাচতেই চলে গেলেন পুনের 'গারবা কিং'।
Sudden Death in Pune: নবরাত্রি (Navratri 2024) উপলক্ষ্যে গারবা (Garba) নাচতে গিয়ে হৃদরোগে (Heart Attack) মৃত্যু হল এক নৃত্যশিল্পীর। মহারাষ্ট্রের পুনে (Pune) জেলার জনপ্রিয় গারবা নৃত্যশিল্পী অশোক মালির মৃত্যু হয়েছে নাচের পারফর্মেন্স চলাকালীনই। সোমবার সন্ধ্যায় নবরাত্রি উপলক্ষ্যে পুনের চাকনে গারবা অনুষ্ঠানের আয়োজন করা হয়ছিল। সেখানে এক খুদের সঙ্গে পা মিলিয়ে গারবা নাচছিলেন অশোক। আচমকা মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা অশোক মালিকে মৃত বলে ঘোষণা করেন। গারবা নাচতে নাচতেই চলে গেলেন পুনের 'গারবা কিং'।
অশোকের শেষ গারবা পারফর্মেন্স...
7 Oct 24 : Actor Ashok Mali, affectionately known as the Garba King of Pune, tragically passed away during a Garba event in Chakan. While dancing to his beloved Garba, Ashok Mali suddenly collapsed due to a severe #heartattack2024 💉#LuciferShotWorking pic.twitter.com/llZ6ho3dJd
— Anand Panna (@AnandPanna1) October 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 3234 05:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

