Sudden Death Caught on Camera: মন্দিরে প্রার্থনা করতে গিয়ে হৃদরোগের কামড়, ভগবানের সামনেই লুটিয়ে পড়ে মৃত্যু, দেখুন CCTV

চোখের পলকের মধ্যেই জলজ্যান্ত প্রাণ হৃদরোগের কামড়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। তেমনই এক মৃত্যু ধরা পড়ল মন্দিরের সিসিটিভি ক্যামেরায়। রাজস্থানের আজমেরে ঝুলেলাল মন্দিরে প্রার্থনা করার সময় এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন।

Sudden Death Caught on Camera: মন্দিরে প্রার্থনা করতে গিয়ে হৃদরোগের কামড়, ভগবানের সামনেই লুটিয়ে পড়ে মৃত্যু, দেখুন CCTV
Sudden Death Caught on Camera (Photo Credits: X)

হৃদরোগ (Heart Attack), কার শরীরে কখন কামড় বসাবে তা এক মুহূর্ত আগেও বোঝা যায় না। চোখের পলকের মধ্যেই জলজ্যান্ত প্রাণ হৃদরোগের কামড়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। তেমনই এক মৃত্যু ধরা পড়ল মন্দিরের সিসিটিভি ক্যামেরায়। রাজস্থানের (Rajasthan) আজমেরে ঝুলেলাল মন্দিরে প্রার্থনা করার সময় এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। ২৯ এপ্রিল আজমেরের (Ajmer) আশাগঞ্জ এলাকার ঝুলেলাল মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন বছর ৫৫-র মনোহর দাস। পেশায় তিনি মুদি দোকান চালান। সকালে তিনি মন্দিরে গিয়েছিলেন ভগবানের সেবা করার জন্যে। আচমকাই মেঝেতে লুটিয়ে পড়েন মনোহর। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মনোহরকে মৃত বলে জানিয়ে দেন। মৃত্যুর কারণ হিসাবে হৃদরোগ নিশ্চিত করেছেন চিকিৎসক। মন্দিরের সিসি ক্যামেরায় ওই ব্যক্তির মৃত্যুর মুহূর্ত ধরা পড়েছে।

আরও পড়ুনঃ চুপিসারে হৃদরোগের কামড়, কারখানার গেটে লুটিয়ে পড়লেন কর্মী, ক্যামেরাবন্দি মৃত্যু

ক্যামেরাবন্দি মৃত্যুর মুহূর্তঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 03, 2025 01:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).