Air Raid Alarms: এয়ার সাইরেন অ্যালার্ম, Blackout নিয়ে ভিডিয়ো প্রকাশ ভারত সরকারের, দেখুন কী নির্দেশিকা আছে
পহেলগাম কাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ভারত। এমন খবরের মাঝেই বুধবার দেশের ২৪৪টি জেলায় হতে চলেছে মক ড্রিল।
পহেলগাম কাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ভারত। এমন খবরের মাঝেই বুধবার দেশের ২৪৪টি জেলায় হতে চলেছে মক ড্রিল। তার আগে ভারত সরকারের পক্ষ থেকে একটি ভিডিয়ো প্রকাশ করা হল, যাতে এয়ার সাইরেন অ্য়ালার্ম, ব্ল্যাকআউট অ্য়াকশন প্ল্য়ান নিয়ে বেশ কিছু কথা বলা হল। এক হয়ে প্রস্তুত হওয়ার কথা বলা হল ভিডিয়োটিতে।
১ মিনিট ৪৪ সেকেন্ডের এই ভিডিয়োটিতে দেশবাসীকে নিরাপত্তা নিয়ে সচেতন থাকতে বলা হয়েছে। ভারতের সুরক্ষা সীমান্ত থেকে শুরু হয় না, শুরু হয় আপনার থেকে। এয়ার সাইরেন শুনলে, দ্রুত কাজ করা শুরু করুন। বাড়ির সব আলো নিভিয়ে ফেলুন। বাড়ির ফ্যান থেকে যাবতীয় ইলেকট্রিক সরঞ্জাম বন্ধ করুন। বাড়ির পর্দা ভাল করে টেনে বন্ধ করুন, জানলা বন্ধ করুন। একটা ছোট্ট আলোর রেখাও শত্রুপক্ষকে সাহায্য করে দিতে পারে। এটা আতঙ্কিত করার জন্য, প্রস্তুত হওয়ার জন্য বলা হচ্ছে।
দেখুন কেন্দ্রীয় সরকারের প্রকাশিত ভিডিয়োটি
Responding to Air Raid Alarms & Blackout action plan!
Blackout Action Plan is crucial component of civil defense preparedness.
Staying calm & prepared during emergencies or hostile situations is key to ensuring national security.
Regular drills & awareness of such plans can… pic.twitter.com/qpGPII24XD
— All India Radio News (@airnewsalerts) May 6, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 06, 2025 10:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

