ধোঁয়ার জেরে শ্বাসকষ্ট যাত্রীদের, হায়দরাবাদে ইমারজেন্সি ল্যান্ডিং স্পাইসজেটের বিমানের
ধোঁয়ায় ভর্তি হয়ে গেছিল বিমানের ভেতরের অংশ। এর জেরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যাত্রীদের। ফলে বাধ্য হয়ে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হল গোয়া থেকে আসা স্পাইসজেটের একটি বিমানকে।
হায়দরাবাদ: ধোঁয়ায় (smoke) ভর্তি হয়ে গেছিল বিমানের ভেতরের অংশ। এর জেরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যাত্রীদের। ফলে বাধ্য হয়ে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Rajiv Gandhi International Airport) জরুরি অবতরণ (emergency landing) করতে হল গোয়া থেকে আসা স্পাইসজেটের (SpiceJet) একটি বিমানকে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার মাঝরাতে গোয়া (Goa) থেকে একটি বিমান হায়দরাবাদে (Hyderabad) আসছিল। তাতে যাত্রী ছিলেন ৮৬ জন। হায়দরাবাদে ঢোকার কিছুটা আগে আচমকা ধোঁয়ায় ভর্তি হয়ে যায় বিমানের ভেতরের অংশ। এর ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি কারও কারও শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বাধ্য হয়ে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হোন বিমানের চালক। পরে ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়া এক মহিলা যাত্রীকে চিকিৎসার জন্য ভর্তিও করা হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
এদিকে স্পাইসজেটের ওই বিমানটির জরুরি অবতরণের কারণে প্রভাব পড়ে অন্য বিমানগুলির চলাচলের উপরও। জানা গেছে, এর ফলে ছটি অন্তর্দেশীয়, দুটি আন্তর্জাতিক ও একটি পণ্যবাহী বিমানের সময়ে পরিবর্তন আনতে বাধ্য হয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
A #SpiceJet flight from Goa to Hyderabad made an emergency landing at Rajiv Gandhi International Airport, officials said.@flyspicejet
Photo: IANS (Representational image) pic.twitter.com/WMPeM2qpoq
— IANS (@ians_india) October 13, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 13, 2022 12:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

