North Sikkim Accident: উত্তর সিকিমে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ১৬ জওয়ানের, শোক প্রকাশ রাজনাথের
উত্তর সিকিমে (North Sikkim) ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার উত্তর সিকিমের জেমায় ভয়াবহ দুর্ঘটনার জেরে পরপর ১৬ জন সেনা কর্মী নিহত হন। যাঁদের মধ্যে ৩ সেনা অফিসার রয়েছেন বলে খবর। আহত আরও ৪ জন। উত্তর সিকিমের জেমা দিয়ে যখন সেনা কর্মীদের (Indian Army) একটি ট্রাক আসছিল, তখন তার চাকা পিছলে দুর্ঘটনা ঘটে বলে সেনা বাহিনী সূত্রে খবর। উত্তর সিকিমে গাড়ি দুর্ঘটনায় ১৬ জন সেনা জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। উত্তর সিকিমের দুর্ঘটনায় গভীর শোকাহত বলে জানান প্রতিরক্ষামন্ত্রী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রতিরক্ষামন্ত্রী। পাশাপাশি যে সেনা জওয়ানরা আহত, তাঁরা যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সেই আশা প্রকাশ করেন রাজনাথ সিং।
আরও পড়ুন: COVID 19: মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রাখুন, কোভিডের বাড়বাড়ন্তে ভারতীয় সেনাকে নয়া নির্দেশ
16 Army personnel have lost their lives, four injured in a road accident involving an Army truck at Zema, North Sikkim. The accident happened when the vehicle skidded down a steep slope while negotiating a sharp turn: Indian Army pic.twitter.com/qkulDm99Gp
— ANI (@ANI) December 23, 2022
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ট্যুইট...
Defence Min Rajnath Singh says "deeply pained" by loss of lives of Indian Army personnel due to a road accident in N. Sikkim.
The nation is deeply grateful for their service & commitment. My condolences to bereaved families; Praying for speedy recovery of the injured, he says. pic.twitter.com/hdIDHCt8Ke
— ANI (@ANI) December 23, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 23, 2022 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

