COVID 19: মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রাখুন, কোভিডের বাড়বাড়ন্তে ভারতীয় সেনাকে নয়া নির্দেশ
চিনের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া (South Korea) এবং মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা যখন বাড়ছে, সেই সময় বিশ্বের প্রতিটি দেশকে সতর্ক থাকতে হচ্ছে। ফলে করোনারধে ভারতেও একাধিক পদক্ষেপ করা হচ্ছে।
দিল্লি, ২৩ ডিসেম্বর: চিনে (China) করোনার (Corona) বাড়বাড়ন্তে আশঙ্কার মেঘ ভারতেও (India)। চিন থেকে যাতে কোনও সংক্রমণ ভারতে না ছড়ায়, তার জন্য সব ধরনের ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যাতে কোভিড পরিস্থিতির উপর নজর রাখে, সে বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। এসবের মাধ্যই এবার ভারতীয় সেকে সতর্ক করা হল। ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা যাতে মাস্ক পরেন এবং কোভিডবিধি মেনে চলেন , সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জওয়ানদের প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি প্রত্যেক জওয়ানকে নিজেদের হাত পরিষ্কারের দিকে যেমন নজর দিতে হবে, তেমনি স্যানিটাইজার ব্যবহারেও গুরুত্ব দিতে হবে বলে জানানো হয়।
প্রসঙ্গত চিনের পাশাপাশি জাপান (Japan), দক্ষিণ কোরিয়া (South Korea) এবং মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা যখন বাড়ছে, সেই সময় বিশ্বের প্রতিটি দেশকে সতর্ক থাকতে হচ্ছে। ফলে করোনারধে ভারতেও একাধিক পদক্ষেপ করা হচ্ছে।
আরও পড়ুন: Covid 19: বর্ষবরণের আবহে কোভিড রুখতে উৎসবেও জারি সতর্কতা, জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে
এদিকে শুক্রবার বিকেল ৩টেয় করোনা নিয়ে ফের জরুরি বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।
(The above story first appeared on LatestLY on Dec 23, 2022 02:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

