Shocking Video From Road: অসভ্যতা প্রকাশ্যে, মহিলাকে ধাক্কা দিয়ে গাড়ির বনেটে তুলে ঠেলে নিয়ে যাওয়া হল
এবার একটি ভয়াবহ ভিডিয়ো (Video) উঠে এল হরিয়ানা (Haryana) থেকে। যেখানে এক মহিলাকে প্রথম গাড়ি দিয়ে ধাক্কা দেয় বেশ কয়েকজন যুবক। এরপর ওই মহিলাকে গাড়ির সামনে তুলে ঠেলে নিয়ে যায় ওই যুবকরা। গাড়ির বনেটে ওই মহিলাকে তুলে নিয়ে তারপর সামনের দিকে চার চাকাকে তারা ঠেলতে শুরু করে। নির্মমভাবে ওই মহিলাকে গাড়ির বনেটে তুলে নিয়ে সামনের দিকে টেনে নিয়ে যাওয় হয়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। প্রকাশ্যে রাস্তার উপর ওই ঘটনা ঘটলেও, সেদিকে পথচারীরা কেউ সেদিকে ঘুরেও তাকাননি। উলটে ওই ঘটনার দিক থেকে চোখ ঘুরিয়ে নিয়ে প্রত্যেকে সেখান থেকে চলে যান।
দেখুন কীভাবে এক মহিলাকে গাড়ির বনেটে তুলে নিয়ে যায় যুবকরা...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 11, 2025 06:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

