Sudarshan Patnaik Creates Sculpture of Pope Francis: পোপ ফ্রান্সিসের অভূতপূর্ব ভাস্কর্য পুরীর সমুদ্র সৈকতে, বালি শিল্পী সুদর্শন পট্টনায়েকের হাতের ছোঁয়ায় ফের জীবন্ত

পোপ ফ্রান্সিসের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক। পুরীর সমুদ্র সৈকতে বালি দিয়ে পোপের এক অভূতপূর্ব ভাস্কর্য বানালেন সুদর্শন।

Sudarshan Patnaik Creates Sculpture of Pope Francis: পোপ ফ্রান্সিসের অভূতপূর্ব ভাস্কর্য পুরীর সমুদ্র সৈকতে, বালি শিল্পী সুদর্শন পট্টনায়েকের হাতের ছোঁয়ায় ফের জীবন্ত
Sand artist Sudarshan Patnaik creates a sculpture of Pope Francis (Photo Credits: ANI)

রবিবার ইস্টার সানডে (Easter Sunday 2025) পালন করে সোমে দেহত্যাগ করলেন পোপ ফ্রান্সিস (Pope Francis)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। আজ সোমবার ভ্যাটিক্যানে তাঁর বাসভবন কাসা সান্টা মার্টায় শেষনিঃশ্বাস ত্যাগ করলেন পোপ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রোমান ক্যাথলিক গির্জা প্রধানের আত্মার শান্তি কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পোপ ফ্রান্সিসের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক (Sudarshan Patnaik)। পুরীর সমুদ্র সৈকতে বালি দিয়ে পোপের এক অভূতপূর্ব ভাস্কর্য বানালেন সুদর্শন। শিল্পীর অসাধারণ শিল্পকলায় মুগ্ধ নেটবাসী।

পুরীর সমুদ্র সৈকতে পোপ ফ্রান্সিসের ভাস্কর্যঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 07:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).