Sameer Wankhede Video: ৪ দিন ধরে হুমকি, পুলিশ কমিশনারের দ্বারস্থ আরিয়ান মামলার তদন্তকারী অফিসার, দেখুন ভিডিয়ো

Sameer Wankhede Video: ৪ দিন ধরে হুমকি, পুলিশ কমিশনারের দ্বারস্থ আরিয়ান মামলার তদন্তকারী অফিসার, দেখুন ভিডিয়ো
Sameer Wankhede (Photo Credit: ANI)

আরিয়ান খান মাদক মামলা (Aryan Khan Drug Case) নিয়ে ফের জোর কদমে শোরগোল শুরু হয়েছে সম্প্রতি। আরিয়ান খান মাদক মামলায় শাহরুখ পুত্র ক্লিনচিট পাওয়ার পরও সম্প্রতি এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে সিবিআই রিপোর্টে যা উঠে আসে, তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই সোমবার মুম্বইয়ের পুলিশ কমিশনারের অফিসে হাজির হলেন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) । তিনি বলেন, গত ৪ দিন ধরে ক্রমাগত তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তাঁর পাশাপাশি এনসিবি আধিকারিকের স্ত্রীকেও দেওয়া হচ্ছে হুমকি। ফলে তিনি মুম্বইয়ের পুলিশ কমিশনারের দ্বারস্থ হচ্ছেন। মুম্বইয়ের পুলিশ কমিশনারকে গোটা বিষয়টি তিনি খুলে জানাবেন। তবে এ বিষয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে বেশি কিছু বলতে চান না বলে জানান সমীর ওয়াংখেড়ে। দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন: Sameer Wankhede: আরিয়ানকে মুক্ত করতে শাহরুখের কাছে ২৫ কোটির দাবি, রিপোর্ট প্রকাশ্যে আসতেই সমীর ওয়াংখেড়েকে হুমকির অভিযোগ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 22, 2023 12:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).