Sameer Wankhede: আরিয়ানকে মুক্ত করতে শাহরুখের কাছে ২৫ কোটির দাবি, রিপোর্ট প্রকাশ্যে আসতেই সমীর ওয়াংখেড়েকে হুমকির অভিযোগ

সম্প্রতি আরিয়ান খান মাদক মামলায় সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসতে শুরু করে। আরিয়ান খানকে মুক্ত করতে শাহরুখ খানের কাছে সমীর ওয়াংখেড়ে ২৫ কোটি দাবি করেন বলে অভিযোগ।

Sameer Wankhede: আরিয়ানকে মুক্ত করতে শাহরুখের কাছে ২৫ কোটির দাবি, রিপোর্ট প্রকাশ্যে আসতেই সমীর ওয়াংখেড়েকে হুমকির অভিযোগ
Sameer Wankhede (Photo Credit: ANI)

মুম্বই, ২২ মে: গত ৪ দিন ধরে তাঁকে সমানে হুমকি দেওয়া হচ্ছে। এবার এমনই অভিযোগ করলেন এনসিবি (NCB) মুম্বইয়ের প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) । এনসিবি কর্তার অভিযোগ, গত ৪ দিন ধরে তাঁকে এবং তাঁর স্ত্রী ক্রান্তি রেধকরকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁদের লক্ষ্য করে অশ্লীল মেসেজও করা হচ্ছে বার বার। ফলে মুম্বইয়ের পুলিশ কমিশনারকে তিনি বিষয়টি নিয়ে অভিযোগ করবেন। তাঁর গোটা পরিবারের জন্য যাতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়, সে বিষয়েও তিনি আবেদন করবেন বলে জানান সমীর ওয়াংখেড়ে।

সম্প্রতি আরিয়ান খান (Aryan Khan) মাদক মামলায় সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসতে শুরু করে। আরিয়ান খানকে মুক্ত করতে শাহরুখ খানের (Shah Rukh Khan) কাছে সমীর ওয়াংখেড়ে ২৫ কোটি দাবি করেন বলে অভিযোগ। এসবের পাশাপাশি শাহরুখ খানের সঙ্গে সমীর ওয়াংখেড়ের চ্যাটও প্রকাশ্যে আসে। যা নিয়ে শুরু হয়ে যায় তোলপাড়।

(The above story first appeared on LatestLY on May 22, 2023 10:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).