RG Kar: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দিল্লি এমসের চিকিৎসকদের মোমবাতি মিছিল, দেখুন

রবিবার হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের চিকিৎসকেরা মোমবাতি মিছিলের আয়োজন করেছিলেন।

RG Kar: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দিল্লি এমসের চিকিৎসকদের মোমবাতি মিছিল, দেখুন
RDA AIIMS staged a Candle March (Photo Credits: ANI)

কলকাতার বুকে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে এবার পথে নামল দিল্লি এমসের চিকিৎসকেরা। রবিবার হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের চিকিৎসকেরা মোমবাতি মিছিলের আয়োজন করেছিলেন। রাজধানীর জহরলাল নেহেরু স্টেডিয়াম (JLN Stadium) থেকে এমস পর্যন্ত মোমবাতি মিছিল করলেন ডাক্তাররা। শুক্রবার আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) জরুরি বিভাগের চার তলার সেমিনার রুম থেকে যুবতী চিকিৎসকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর থেকেই রাজ্যের পাশাপাশি দেশের নানা প্রতিবাদের ফুলকি ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ আরজি করে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত, বিক্ষোভের মাঝে হাসপাতালে গেলেন পুলিশ কমিশনার ও মুখ্যসচিব

দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 16, 4938 05:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).