Receptionist Punched by Drunk Man: হাসপাতালে ঢুকে রিসেপশনিস্টকে পেটাল মদ্যপ, তরুণীকে লাথি মেরে মাটিতে ফেলে চুলের মুঠি ধরে মারধর, ভাইরাল ভিডিয়ো
একটি বেসরকারি হাসপাতালে (Hospital) ভয়াবহ ঘটনা ঘটে গেল। বেসরকারি হাসপাতালের রিসেপশনিস্টকে টেনে হেঁচড়ে মারধর করা হল। মদ্য়প ব্যক্তির হাতে রীতিমত মার খেতে হল ওই হাসপাতালের রিসেপশনিস্টকে। মহারাষ্ট্রের কল্যাণ থেকে এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হল। যেখানে কল্যাণের একটি বেসরকারি হাসপাতালের রিসেপশনিস্টকে প্রথমে তাড়িয়ে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় এক মদ্যপ। মাটিতে ফেলে দিয়ে ওই রিসেপশনিস্টকে মারধর করা হয়। সিসিটিভি ক্যামেরায় সেই ভিডিয়ো উঠে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। কেন ওই রিসেপশনিস্টকে মারধর করা হল, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। সেই সঙ্গে ওইভাবে চরম হেনস্থা কেন এক তরুণীকে করা হল, তা নিয়েও একাধিক সমালোচনা শুরু হয়। যার জেরে বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই দায়ের করা হয় এফআইআর। কল্যাণের মানপাডা থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বর্তমানে অভিযুক্তকে খুঁজে বেড়াচ্ছে।
দেখুন মদ্যপের হাতে কীভাবে মার খেতে হল বেসরকারি হাসপাতালের রিসেপশনিস্টকে...
Shocking Assault in Kalyan-Nandivli!
A receptionist at a private hospital was brutally assaulted by a man after a petty argument.
What began as a verbal spat turned into a violent attack — all caught on CCTV.
The accused is currently on the run. Police are on the… pic.twitter.com/a28QP5klKr
— PuneNow (@itspunenow) July 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 22, 2025 05:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

