RBI Increases The Repo Rate: ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করলেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস

এই রেপোরেট বৃদ্ধিতে গাড়ি বা গৃহঋণের ইএমআই আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিশ্বজুড়েই মুদ্রাস্ফীতির পরিস্থিতি, তার সঙ্গে মোকাবিলা করতে রেপো রেট বাড়াল দেশের কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক নীতি কমিটির বৈঠকেই এই রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (Photo Credits: IANS/File)

ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া(RBI)। বুধবার ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করলেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। নতুন রেপো রেট (Repo Rate) বেড়ে দাঁড়াল ৬.৫০ শতাংশ। এই রেপোরেট বৃদ্ধিতে গাড়ি বা গৃহঋণের ইএমআই আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিশ্বজুড়েই মুদ্রাস্ফীতির পরিস্থিতি, তার সঙ্গে মোকাবিলা করতে রেপো রেট বাড়াল দেশের কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক নীতি কমিটির বৈঠকেই এই রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ডিসেম্বরে বাড়ানো হয়েছিল ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট। যার ফলে নতুন রেপো রেট (Repo Rate) বেড়ে দাঁড়িয়েছিল ৬.২৫ শতাংশে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement