Rahul Gandhi: দলের কঠিন সময়ে ফের বিদেশে গেলেন রাহুল গান্ধী, ফিরবেন শনিবার
গত কয়েক মাসে কংগ্রেসের অবস্থা আরও শোচনীয়। গোয়াতে অধিকাংশ কংগ্রেস বিধায়ক দল ছাড়তে চলেছেন।
গত কয়েক মাসে কংগ্রেসের অবস্থা আরও শোচনীয়। গোয়াতে অধিকাংশ কংগ্রেস (Congress) বিধায়ক দল ছাড়তে চলেছেন। শিবসেনার অন্তর্দ্বন্দ্বে মহারাষ্ট্রেও ক্ষমতা হাতছাড়া হয়েছে। সামনে গুজরাট, হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচন। দেশে বেকারত্ব, মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে ফের বিদেশ সফরে গেলেন কংগ্রেসের শীর্ষ নেতা-সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।
এখনও দেশের প্রধান বিরোধী মুখ রাহুলের বিদেশ সফরের কথা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। শেষবার রাহুলের নেপাল সফর নিয়ে বিতর্ক হয়েছিল। দলের কঠিন সময়ে রাহুলের বিদেশ সফর নিয়ে আবারও প্রশ্ন উঠছে। আরও পড়ুন-মাঙ্কি পক্স নিয়ে আতঙ্ক আরও বাড়ল, ইজরায়েলে নতুন করে ১১জন আক্রান্ত
দেখুন টুইট
Rahul Gandhi has gone abroad today, he will be back on Sunday, July 17: Congress sources
— ANI (@ANI) July 12, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 12, 2022 12:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

