Arvind Kejriwal Over Punjab CM’s Interview: পৃথিবীতে প্রথম, এই মুখ্যমন্ত্রী বাথরুমেও জনসংযোগ করেন; কার কথা বললেন কেজরিওয়াল? (দেখুন ভিডিও)
“বাথরুমেও লোকজন আমার সঙ্গে দেখা করতে আসে”, এক সাক্ষাৎকারে প্রকান্তরে একথাই বলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। এবার সেই প্রসঙ্গ তুলে তাঁকে জনসমাবেশে খোঁচা দিতে ছাড়লেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal ) ।
“বাথরুমেও লোকজন আমার সঙ্গে দেখা করতে আসে”, এক সাক্ষাৎকারে প্রকান্তরে একথাই বলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। এবার সেই প্রসঙ্গ তুলে তাঁকে জনসমাবেশে খোঁচা দিতে ছাড়লেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal ) । এদিন কেজরিওয়াল পাঞ্জাবের এক জনসভায় বলেন, সম্প্রতি তিনি চন্নির এক সাক্ষাৎকার দেখেছেন। যেখানে চন্নি বলছেন, ২৪ ঘণ্টা তিনি লোকজনের মধ্যে থাকেন। তাঁর বাসভবনের বসার ঘরে, হলে, বারান্দায় লোক দেখা করতে আসে। এমনকী, বাথরুমেও চলে যায়, শুধু তাঁর সঙ্গে দেখা করবে বলে। এটুকু বলে কেজরিওয়ালের কটাক্ষ, “সম্ভবত পৃথিবীতে চন্নি প্রথম মুখ্যমন্ত্রী, যাঁর সঙ্গে দেখা করার জন্য লোক বাথরুমেও যায়।”
এই সেই ভিডিও
#WATCH | Punjab CM Charanjit Singh Channi in the interview says that I meet people 24 hours. I meet people in the drawing-room, hall, bathroom. I think he is the first CM in the history of the world who meet people in the bathroom: Delhi CM Arvind Kejriwal in Muktsar, Punjab pic.twitter.com/UZ5a6Zq4zA
— ANI (@ANI) December 16, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 16, 2021 04:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

