Pune: শৌচালয়ে পুরুষের গোপনাঙ্গের ভিডিয়ো রেকর্ড করার অভিযোগ, লোকজন জড়ো করে যুবককে বেধড়ক মারধর

এক যুবক শৌচকর্ম করাকালীন অপর এক পুরুষের গোপনাঙ্গের ভিডিয়ো রেকর্ড করেন। ওই ব্যক্তি তা বুঝতে পারা মাত্রই চিৎকার চেঁচামেচি শুরু করেন। লোকজন জড়ো করেন।

Pune: শৌচালয়ে পুরুষের গোপনাঙ্গের ভিডিয়ো রেকর্ড করার অভিযোগ, লোকজন জড়ো করে যুবককে বেধড়ক মারধর
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

শৌচালয়ে শৌচকর্ম করার সময়ে এক পুরুষের গোপনাঙ্গের (Private Parts) ভিডিয়ো রেকর্ড করার অভিযোগ উঠল অপর এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার জেরে তুমুল অশান্তির পরিবেশের সৃষ্টি হয়। জটলা করে মারধর করা হয় অভিযুক্ত ব্যক্তিকে। মহারাষ্ট্রের (Maharashtra) পুনে (Pune) এরান্ডওয়ানে গত ২২ মার্চ এক শৌচালয়ের মধ্যে এক যুবক শৌচকর্ম করাকালীন অপর এক পুরুষের গোপনাঙ্গের ভিডিয়ো রেকর্ড করেন। ওই ব্যক্তি তা বুঝতে পারা মাত্রই চিৎকার চেঁচামেচি শুরু করেন। লোকজন জড়ো করেন। শৌচালয়ের বাইরে ভিড় জড়ো করে ওই যুবককে এমন অশ্লীল কাজের জন্যে বেধড়ক মারধর করে। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। ঘটনার তদন্ত করছে পুলিশ।

শৌচালয়ে লুকিয়ে গোপনাঙ্গের ভিডিয়োঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 23, 2025 06:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).