Kullu: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল বাস, মৃত্যু চালকের, আহত বহু যাত্রী

ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের কুল্লু জেলায়। কাসোগ থেকে কুল্লুতে আসছিল বেসরকারি বাসটি।

Kullu: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল বাস, মৃত্যু চালকের, আহত বহু যাত্রী
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ কমপক্ষে ৩০ জন যাত্রী নিয়ে গভীর খাদে(Gorge) উল্টে গেল বাস(Bus)। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের(Hi কুল্লু জেলায়। কাসোগ থেকে কুল্লুতে আসছিল বেসরকারি বাসটি। পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। আহত বেশকিছু যাত্রী। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কিছুজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় কুল্লুর ডিদি এস রাভেশ বলেন, "কাসোগ থেকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে কুল্লুতে আসছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। বাস চালকের মৃত্যু হয়েছে। আহত বেশকিছু যাত্রী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের দল আছে।পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।"

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল বাস, মৃত্যু চালকের, আহত বহু যাত্রী

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).