PM SVANidhi Scheme: প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের আওতায় আসছে প্রায় ১ কোটি ফুটপাথ বিক্রেতা,ক্ষুদ্র বিক্রেতাদের আহ্বান কেন্দ্রের (দেখুন ভিডিও)

কোভিড কালীন সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছিল পথ চলতি বিক্রেতা সহ হকাররা। আর্থিক ক্ষতির মুখে পড়েও তাঁদের ঋণ দিতে সক্ষম হচ্ছিল না ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি। সেই সময় কেন্দ্রের তরফ থেকে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প চালু করা হয়।

PM SVANidhi Scheme: প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের আওতায় আসছে প্রায় ১ কোটি ফুটপাথ বিক্রেতা,ক্ষুদ্র বিক্রেতাদের আহ্বান কেন্দ্রের (দেখুন ভিডিও)
PM SVANidhi Scheme Photo Credit: Twitter@DDBanglaNews

পথ বিক্রেতাদের সহজ শর্তে ঋণ দিতে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প চালু হয়েছিল ২০২০ সালে। কোভিড কালীন সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছিল পথ চলতি বিক্রেতা সহ হকাররা। আর্থিক ক্ষতির মুখে পড়েও তাঁদের ঋণ দিতে সক্ষম হচ্ছিল না ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি। সেই সময় কেন্দ্রের তরফ থেকে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প চালু করা হয়। আশা করা হচ্ছে চলতি বছরে এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে আসতে প্রায় ১ কোটি পথ চলতি ও ফুটপাথের বিক্রেতারা।

রাস্তার বিক্রেতাদের হ্যান্ডহোল্ডিং সহায়তা প্রদানের জন্য, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক (MoHUA)প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের (PM SVANidhi) মত একটি ক্ষুদ্র ঋণ প্রদানের স্কিম চালু করেছে, যার ফলে ১০০০০টাকার কার্যকরী মূলধনের সমান্তরাল মুক্ত ঋণ, পরবর্তীতে ২০০০০ এবং ৫০০০০ টাকা ঋণের সাথে ৭% ভর্তুকি দেওয়ার কথাও ঘোষণা করা হয়।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 29, 2023 03:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).