Pune Metro: উদ্বোধনের পর পুণে মেট্রোয় টিকিট কেটে ট্রেনে পড়ুয়াদের সঙ্গে আড্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পুণে মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন সেরে মেট্রোয় টিকিট কেটে মেট্রো সফরও করলেন প্রধানমন্ত্রী। পুণের গারওয়েরে কলেজ থেকে মেট্রো চড়ে মোদী গেলেন আ নন্দ নগর স্টেশনে।

Pune Metro: উদ্বোধনের পর পুণে মেট্রোয় টিকিট কেটে ট্রেনে পড়ুয়াদের সঙ্গে আড্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Narendra Modi. (Photo Credits: Twitter)

পুণে মেট্রো (Pune Metro)-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। উদ্বোধন সেরে মেট্রোয় টিকিট কেটে মেট্রো সফরও করলেন প্রধানমন্ত্রী। পুণের গারওয়েরে কলেজ থেকে মেট্রো চড়ে মোদী গেলেন আ নন্দ নগর স্টেশনে। মেট্রোয় চড়ে পড়ুয়াদের সঙ্গে আড্ডাও দিলেন তিনি। রবিবার সকালে মহারাষ্ট্রের পুণে শহরে ৩২ কিলোমিটার দীর্ঘ মেট্রো রেলওয়ে লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । মোট তিনটি লাইনে ২৩টি স্টেশন ৩০টি স্টেশন থাকছে। পুণে মেট্রো (Pune Metro)-তে তিন কোচের ২৫৬টি ট্রেন চালু করবে শুরুতে। ২০১৬ সালে পুণে মেট্রোর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন মোদী।

মুম্বই মেট্রো সেভাবে সফল না হলেও, পুণেতে মেট্রো রেল দারুণরকম কাজে দেবে বলে আশা কর্তৃপক্ষের। ট্র্যাফিক জ্যামে পুণে শহরবাসীর সমস্যা দিন দিন বাড়ছে। মেট্রো চালু হওয়ার পর এই সমস্যা অনেকটা মিটবে বলে আশা।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 06, 2022 12:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).