Pawan Singh Stone Attacked: অনুষ্ঠান চলাকালীন পাথরের আঘাতে আহত হলেন ভোজপুরি সঙ্গীত শিল্পী পবন সিং (দেখুন ভিডিও)
বালিয়ায় একটি অনুষ্ঠানে লাইভ পারফরম্যান্সের সময় হঠাৎই ভোজপুরি গায়ক-অভিনেতা পবন সিংকে পাথর ছুড়ে আক্রমণ করা হয়। জানা গেছে একদল শ্রোতা একটি বিশেষ গানের দাবিতে হট্টগোল হয়েছিল। অভিনেতা সেই গান গাইতে অস্বীকার করেন। তার পরেই এই ঘটনা ঘটে।
বালিয়ায় একটি অনুষ্ঠানে লাইভ পারফরম্যান্সের সময় হঠাৎই ভোজপুরি গায়ক-অভিনেতা পবন সিংকে পাথর ছুড়ে আক্রমণ করা হয়। জানা গেছে একদল শ্রোতা একটি বিশেষ গানের দাবিতে হট্টগোল হয়েছিল। অভিনেতা সেই গান গাইতে অস্বীকার করেন। তার পরেই এই ঘটনা ঘটে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এরপর আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশাল পুলিশ বাহিনী অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়। পবনের গান শোনার জন্য অনুষ্ঠানে প্রচুর ভিড় হয়েছিল। এখন অধরা অভিযুক্ত। ঘটনাটি একটি মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে গেছে। আঘাতের কারণে কিছুক্ষণের জন্য অনুষ্ঠান বন্ধ করা হয়। পরিবেশ শান্ত হওয়ার পর আবার গান শুরু করেন পবন। চোটের মধ্যেও তিনি অভিযুক্তকে হুশিয়ারি দেন এবং বলেন-পবন মানে হাওয়া তাঁকে কেও কোনদিন আটকে রাখতে পারবে না। দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও-
बलिया में भोजपुरी सुपरस्टार @PawanSingh909 के ऊपर पत्थर फेंकने का मामला। पवन सिंह ने दिया करारा जवाब। बोले - पवन को कोई नहीं रोक सकता। pic.twitter.com/vn7vLRe9uj
— kapil tyagi (@KapiltyagiIND) March 7, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 08, 2023 03:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

