Operation Sindoor: ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অভিযানের দিনেই মেয়ের জন্ম, শিশুকন্যার নাম রাখা হল 'সিঁদুরি'
কাটিহার জেলার বাসিন্দা সন্তোষ কুমার মণ্ডল (৩০) জানান, ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর' অভিযানের দিনই কন্যা সন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী। তাই সিঁদুরি ছাড়া মেয়ের জন্য উপযুক্ত নাম আর ছিল না বলেই মনে করছে পরিবার।
পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। ২২ এপ্রিল পহেলগাম হামলার জবাবে এটাই ছিল ভারতের প্রত্যাঘাত। নিরীহ পর্যটক হত্যার প্রতিশোধে ভারতীয় সেনা বাহিনীর এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। কেন্দ্র সরকারের ঘনিষ্ঠ সূত্রে খবর, এই নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দিয়েছেন। ভারতীয় সেনা বাহিনীর 'অপারেশন সিঁদুর' অভিযানে গর্বিত গোটা দেশবাসী। এই অভিযানে অনুপ্রাণিত হয়ে বিহারের এক দম্পতি তাঁদের নবজাত কন্যাসন্তানের নাম রাখলেন 'সিঁদুরি' (Sindoori)। কাটিহার জেলার বাসিন্দা সন্তোষ কুমার মণ্ডল (৩০) জানান, ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর' অভিযানের দিনই কন্যা সন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী। তাই সিঁদুরি ছাড়া মেয়ের জন্য উপযুক্ত নাম আর ছিল না বলেই মনে করছে পরিবার।
আরও পড়ুনঃ হামলা-পালটা হামলা, জারি বিস্ফোরণ, আতঙ্কের পরিবেশ এড়াতে আতশবাজিতে নিষেধাজ্ঞা
'অপারেশন সিঁদুর' এ গর্বিত, মেয়ের নাম রাখলেন 'সিঁদুরি'
"We will celebrate Sinduri’s birthday every year which coincides with #OperationSindoor”
A couple in Bihar has named their newborn baby after the armed forces’ ‘Operation Sindoor’ targeted against terrorists’ hubs in #Pakistan and PoK as a retaliatory response to the… pic.twitter.com/M9WApMb4A0
— The New Indian Express (@NewIndianXpress) May 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 09, 2025 03:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

