Pakistani Spy Shakur Khan Arrested: সরকারি অফিসে বসেই পাকিস্তানের হয়ে চরবৃত্তি, রাজস্থানে ধরা হল নির্লজ্জ শকুর খানকে
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির (Pakistani Spy) অভিযোগে গ্রেফতার করা হল এক সরকারি কর্মচারিকে। ধৃতের নাম শকুর খান (Shakur Khan)। অ্যাসিসট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে কর্মরত ছিল এই শকুর খান। জয়সলমীরে কর্মরত ছিল শকুর (Government Employee Shakur Khan)। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয় পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে। বৃহস্পতিবার শকুর খানকে তার অফিসে নিয়ে যান প্রশাসনের আধিকারিকরা। বিভিন্ন নথি খতিয়ে দেখতেই এই শকুর খানকে তার জয়সলমীরের অফিসে নিয়ে যাওয়া হয়। অপারেশন সিঁদূরের (Operation Sindoor) পর থেকে গোটা দেশ জুড়ে পাকিস্তানের গুপ্তরচরদের পাকড়াও করা হচ্ছে। জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra) থেকে জসবীর সিং (Jasbir Singh) কিংবা শকুর খান, পাকিস্তানি চরবৃত্তির অভিযোগে একের পর এক নাম উঠে আসতে শুরু করেছে। ফলে দেশের কোথায় কীভাবে পাক চররা লুকিয়ে রয়েছে, সে বিষয়ে খোঁজ শুরু করেছে প্রশাসন।
গ্রেফতার সরকারি কর্মী শকুর খান...
#WATCH | Jaisalmer, Rajasthan: Government employee Shakur Khan, arrested on allegations of spying, was taken to his office where he was posted as an assistant administrative officer, for verification. pic.twitter.com/PQ5c4JaYSm
— ANI (@ANI) June 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 05, 2025 08:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

