BSF: ভুল করে সীমান্ত পেরিয়ে যাওয়া বিএসএফ জওয়ানকে ভারতে ফেরাচ্ছে পাকিস্তান
গত ১ ডিসেম্বর পাঞ্জাবের আবোহার সেক্টরে নজরদারি চালানোর সময় একজব বিএসএফ জওয়ান ভুল করে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে। তারপর দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হওয়ার পর ওইদিনই বিএফএফ জওয়ানটিকে ভারতের হাতে ফিরিয়ে দেয় পাকিস্তানি রেঞ্জাররা।
অমৃতসর: কুয়াশার (dense fog) কারণে দিক চিনতে ভুল করে ভারতের (BSF) বদলে পাকিস্তানে (Pakistan) পৌঁছে গিয়েছিলেন একজন বিএসএফ (BSF) জওয়ান। সেখানে তাঁকে আটক করেছিল পাকিস্তানি রেঞ্জাররা (Pakistan Rangers)। বুধবার ঘটনাটি ঘটেছিল ভারত-পাকিস্তান সীমান্তের (India-Pakistan International Border) পাঞ্জাব সেক্টরের (Punjab) কাছে।
বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানানো হল, পাকিস্তানের উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই বিএসএফকে ভারতে ফেরানোর বিষয়ে সমস্ত কিছু সুনিশ্চিত করা হয়েছে। খুব তাড়াতাড়ি ওই জওয়ানকে ভারতে ফিরিয়ে দেবে পাকিস্তানি রেঞ্জাররা।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১ ডিসেম্বর পাঞ্জাবের আবোহার সেক্টরে নজরদারি চালানোর সময় একজব বিএসএফ জওয়ান ভুল করে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে। তারপর দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং (flag meeting) হওয়ার পর ওইদিনই বিএফএফ জওয়ানটিকে ভারতের হাতে ফিরিয়ে দেয় পাকিস্তানি রেঞ্জাররা।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 08, 2022 12:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

