Pakistan Rangers Detain BSF Jawan: পাকিস্তানের 'বেয়াদপি', ভুলবশত সীমান্ত পেরোলে বিএসএফকে জওয়ানকে আটক, ফ্ল্যাগ মিটিংয়ের পরও ছাড়তে নারাজ পাক রেঞ্জার্স

Pakistan Rangers Detain BSF Jawan: পাকিস্তানের 'বেয়াদপি', ভুলবশত সীমান্ত পেরোলে বিএসএফকে জওয়ানকে আটক, ফ্ল্যাগ মিটিংয়ের পরও ছাড়তে নারাজ পাক রেঞ্জার্স
BSF (Photo Credit: X)

এবার এক বিএসএফ (BSF) জওয়ানকে আটক করল পাকিস্তানি রেঞ্জার্সরা (Pakistan Rangers)। ভুলবশত ওই বিএসএফ জওয়ান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে (Pakistan) প্রবেশ করেন। আর তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্সরা। পাঞ্জাবের ফিরোজপুর জেলায় যে ভারত, পাক সীমান্ত রয়েছে, সেখানে এক জওয়ান ভুল করে প্রবেশ করলে বিপত্তি ঘটে। বিএসএফ জওয়ানকে দেখতেই বুধবার তাঁকে আটক করা হয় বলে খবর। যা প্রকাশ্যে আসতেই দুই দেশের সেনা জওয়ানদের মধ্যে ফ্ল্যাগ মিটিং শুরু হয় বুধ রাত থেকে। তবে ধৃত জওয়ানকে ছাড়া হবে না বলে জানায় পাকিস্তান। যা প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবারও আরও এক দফা ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন করা হয়। তবে পাকিস্তানের তরফে এখনও কোনও সদুত্তর মেলেনি।ফলে চাপ বাড়ছে। শিগিগিরই যাতে ওই জওয়ানকে মুক্ত করা যায়, তার জন্য বৃহস্পতিবারের ফ্ল্যাগ মিটিংও শুরু হয়েছে।

আরও পড়ুন: Pakistan Closes Airspace For Indian Planes: সিন্ধুর জলে ঘাটতি হলে 'যুদ্ধ', হুমকি দিয়ে ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করল পাকিস্তান

ভুলবশত পাক সীমান্তে ঢুকতেই আটক বিএসএফ জওয়ান...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 24, 2025 05:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).