Himanta Biswa Sarma: আগামী ১০০ বছরেও জিততে পারবে না কংগ্রেস, কর্ণাটকে দাবি হিমন্ত বিশ্বশর্মার

একটা সময় তিনি ছিলেন কংগ্রেসের দাপুটে নেতা, বিধায়ক। দেশে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতেই দলবদলে বিজেপিতে যান, আর সেখানে ঝড় তুলে অসমের মুখ্যমন্ত্রী হন হিমন্ত বিশ্বশর্মা।

Himanta Biswa Sarma: আগামী ১০০ বছরেও জিততে পারবে না কংগ্রেস, কর্ণাটকে দাবি হিমন্ত বিশ্বশর্মার
Photo Credit: FB

একটা সময় তিনি ছিলেন কংগ্রেসের দাপুটে নেতা, বিধায়ক। দেশে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতেই দলবদলে বিজেপিতে যান, আর সেখানে ঝড় তুলে অসমের মুখ্যমন্ত্রী হন হিমন্ত বিশ্বশর্মা। সেই হিমন্ত এবার কর্ণাটকে বিজেপির প্রচারে গিয়ে বললেন, " আমি মনে করি না কংগ্রেস কিছু করতে পারবে বলে। কংগ্রেস ক্ষমতায় আসবে এটা কেউ মাথাতেও আনবেন না। এখন তো বটেই, আগামী ১০০ বছরেও কংগ্রেস জিততে পারবে না। কারণ ওদের নির্বাচনে জেতার মত কোনও কারণ নেই।"

কর্ণাটকে অনায়াসেই ক্ষমতায় ফিরবে বিজেপি, এমনই দাবি করে জনবিচ্ছিন্ন, দুর্নীতিগ্রস্থ, পরিবারতান্ত্রিক দল বলে কংগ্রেসকে কটাক্ষ করেন অসমে বিজেপির মুখ্যমন্ত্রীর। আরও পড়ুন-আরও বাড়ল অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 01, 2023 03:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).