Bihar: পাটনার ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, হইচই কাণ্ড ক্যাম্পাসে
অন্ধ্রপ্রদেশের বাসিন্দা দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। কারণ মৃতার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে।
আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের জরুরি বিভাগ থেকে জুনিয়র চিকিৎসক তরুণী দেহ উদ্ধারের ঘটনা স্তম্ভিত করেছিল গোটা দেশকে। সুপ্রিম কোর্টে মামলা চলছে। এরই মাঝে পাটনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির বিহতা ক্যাম্পাসের হোস্টেল থেকে উদ্ধার হল এক ছাত্রীর ঝুলন্ত দেহ। শুক্রবার রাতে হোস্টেলের ঘর থেকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধারের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। কারণ মৃতার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে পুলিশ। শুরু করেছে তদন্ত।
পাটনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির বিহতা ক্যাম্পাসের আত্মঘাতী ছাত্রী...
Bihar | A student of NIT Patna - Bihta Campus was found hanging in her room at the hostel on the premises, last night. The deceased student hailed from Andhra Pradesh. Her body has been sent for postmortem. A suicide note has been recovered from her room. Investigation is… pic.twitter.com/Ia6D4WvTZa
— ANI (@ANI) September 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 21, 2024 10:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

