Yamuna Expressway Accident: গাড়ির সঙ্গে বাসের ভয়াবহ ধাক্কা, ঝলসে মৃত্যু ৫ যাত্রীর

বাসের সঙ্গে গাড়ির ধাক্কায় জ্বলে ওঠে দুটি যানই। গাড়ির ভিতরে থাকা পাঁচজন যাত্রী আগুনে দগ্ধে মারা গিয়েছেন বলে খবর। বাস যাত্রীরা কোনরকমে লাফিয়ে নেমে প্রাণে বেঁচেছেন।

Yamuna Expressway Accident: গাড়ির সঙ্গে বাসের ভয়াবহ ধাক্কা, ঝলসে মৃত্যু ৫ যাত্রীর
Yamuna Expressway Accident (Photo Credits: X)

Yamuna Expressway Accident: গাড়ির মধ্যেই জীবন্ত জ্বলে গেল পাঁচটি প্রাণ। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে (Yamuna Expressway) ভয়াবহ দুর্ঘটনা। বাসের সঙ্গে গাড়ির ধাক্কায় জ্বলে ওঠে দুটি যানই। গাড়ির ভিতরে থাকা পাঁচজন যাত্রী আগুনে দগ্ধে মারা গিয়েছেন বলে খবর। বাস যাত্রীরা কোনরকমে লাফিয়ে নেমে প্রাণে বেঁচেছেন। জানা যাচ্ছে, দিল্লিগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে গিয়ে ধাক্কা দেয়। এরপর ওই বাসে গিয়ে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পাঁচজনের প্রাণ গিয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকল বাহিনী।

দেখুন অগ্নিকাণ্ডের ভিডিয়ো... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 12, 2024 12:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).