Unity in Diversity: বৈচিত্র্যের মধ্যেই ঐক্য! ভিডিয়োটি দেখলে মনে হবে আপনারও
বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হল ভারতের মূল মন্ত্র। প্রাচীনকাল থেকেই বহু মত ও বহু ভাষার এই দেশে এই মন্ত্রই উচ্চারিত হয়ে আসছে। বিভিন্ন সময়ে কোনও কোনও অশুভ শক্তি এই ঐক্যের মনোভাবকে নস্যাৎ করে বিভাজনের চেষ্টা করলেও কালের গর্ভে হারিয়ে গেছে নিজেরাই।
নয়াদিল্লি: বৈচিত্র্যের মধ্যে ঐক্যই (Unity in Diversity) হল ভারতের ( India) মূল পরিচয়। প্রাচীনকাল থেকেই বহু মত ও বহু ভাষার ভারতবর্ষে এই মন্ত্রই উচ্চারিত হয়ে আসছে। বিভিন্ন সময়ে কোনও কোনও অশুভ শক্তি এই ঐক্যের মনোভাবকে নস্যাৎ করে বিভাজনের চেষ্টা করলেও কালের গর্ভে হারিয়ে গেছে নিজেরাই। সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করে সেই বার্তাই ফের দিলেন সুশান্ত নন্দা নামে একজন বন দপ্তরের আধিকারিক।
তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া ওই ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, 'বিপর্যয় থেকে বাঁচাতে হাত লাগিয়েছেন সবাই, এটা একমাত্র ভারতেই হয়।' ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি রাস্তার উপরে স্কুটিতে করে এসে দাঁড়ালেন এক যুবক-যুবতী। আচমকা দেখা গেল স্কুটিটির নিচের অংশে আগুন জ্বলছে। সঙ্গে যুবতীটিকে একপাশে সরে দাঁড়াতে দেখা যায়। আর যুবকটিকে দেখে যায় জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে। তাঁদের এই বিপদ থেকে ছুটে আসে আশেপাশের লোকেরাও। তারপরই আগুন নেভাতে শুরু হয়ে যায় সকলের সমবেত প্রচেষ্টা। শেষ পর্যন্ত মেলে সফলতাও।
ভাইরাল এই ভিডিয়োটি (Viral Video) দেখে আপ্লুত হয়ে পড়েছেন নেটিজেনরা। কেউই ভারতের এই পরিচয়কে অস্বীকার করতে পারবেন না বলেও দাবি করেছেন তাঁরা।
This can happen only in India. Joining hands to avert disaster💕 pic.twitter.com/FU0ss3olZ2
— Susanta Nanda (@susantananda3) October 11, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 13, 2022 01:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

