Union Budget 2024 Update: কৃষিক্ষেত্রে চমক! ১.৫২ লক্ষ কোটি টাকার কৃষি বাজেট পেশ অর্থমন্ত্রীর

১০৯টি উচ্চ-ফলনশীল ও জলবায়ু-প্রতিরোধী বীজ প্রকাশ করা হবে...

কৃষিকাজ (Photo credits: http://sothsadeth.blogspot.in)

নয়াদিল্লি: সাংসদে বাজেট পেশ শুরু হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman) ১.৫২ লক্ষ কোটি টাকার কৃষি বাজেট (Agriculture Budget 2024) পেশ করলেন। আজ সপ্তমবার বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন। ২০২৪-২০২৫ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে এই আর্থিক বছরে কৃষকদের চাষের ফসলের নতুন ১০৯টি উচ্চ-ফলনশীল ও জলবায়ু-প্রতিরোধী বীজের জাত বের করা হবে। সরকার জলবায়ু সহনশীল বীজের জন্য গবেষণাগুলোতে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখবে। পাশাপাশি তিনি ডিজিটাল পরিকাঠামো এবং উৎপাদন বৃদ্ধির উপর উদ্যোগের রূপরেখাও দিয়েছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সকাল ১১টা নাগাদ স্পিকারকে ধন্যবাদ জানিয়ে ৩.০ সরকারের প্রথম বাজেট ২০২৪ পেশ শুরু করেছেন ।

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement