Rameshwaram Cafe : রামেশ্বরম ক্যাফেতে সিলিন্ডার বিস্ফোরণ নয়, বোমা বিস্ফোরণ ঘটেছে, জানালেন তেজস্বী সূর্য
প্রাথমিক তদন্তে জানানো হয় সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে, তবে তেজস্বী সূর্য জানালেন, ক্যাফেতে বোমা বিস্ফোরণ ঘটেছে।
নয়াদিল্লি: বেঙ্গালুরুর রাজাজিনগরের রামেশ্বরম ক্যাফেতে (Rameshwaram Cafe) বিস্ফোরণ (Explosion) ঘটেছে, এই ক্যাফেটি বেঙ্গালুরুর (Bengaluru) অন্যতম জনপ্রিয়। প্রাথমিক তদন্তে জানানো হয় সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে। তবে বিজেপি সাংসদ তেজস্বী সূর্য (BJP's Tejasvi Surya) জানালেন, বেঙ্গালুরুর রাজাজিনগরের রামেশ্বরম ক্যাফেতে কোনও সিলিন্ডার বিস্ফোরণ নয়, বোমা বিস্ফোরণ (Bomb Blast) ঘটেছে।
তেজস্বী সূর্য এক্স হ্যান্ডলে জানান, রামেশ্বরম ক্যাফের প্রতিষ্ঠাতা শ্রী নাগরাজের সঙ্গে রেস্তোরাঁয় বিস্ফোরণের বিষয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, এক গ্রাহক একটি ব্যাগ রেখে যান, তারপর এই বিস্ফোরণ ঘটেছে। এটি কোনও সিলিন্ডার বিস্ফোরণ নয়। ক্যাফের এক কর্মী আহত হয়েছেন।
দেখুন
Just spoke to Rameshwaram Café founder Sri Nagaraj about the blast in his restaurant.
He informed me that the blast occurred because of a bag that was left by a customer and not any cylinder explosion. One of their employees is injured.
It’s seems to be a clear case of bomb…
— Tejasvi Surya (@Tejasvi_Surya) March 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 01, 2024 05:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

