Taj Mahal Bomb Threat: তাজমহলে বোমা হামলার হুমকি! তদন্ত চলছে
মঙ্গলবার ইমেইলের মাধ্যমে তাজমহলে বোমা হামলার হুমকি পেয়েছে পর্যটন বিভাগ।
নয়াদিল্লি: আগ্রার তাজমহলে (Taj Mahal) বোমা হামলার হুমকি। মঙ্গলবার ইমেইলের মাধ্যমে তাজমহলে বোমা হামলার হুমকি পেয়েছে পর্যটন বিভাগ। পুলিশ সূত্রে খবর, ইমেইলে লেখা ছিল, তাজমহলে একটি বোমা রাখা হয়েছে, সেটি সকাল ৯টায় বিস্ফোরিত হবে। ইমেইল পাওয়ার পর তৎপর হয়ে ওঠে নিরাপত্তা কর্তৃপক্ষ। পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডেকে তাজমহলের চারপাশে তদন্ত চালায়। এসিপি তাজ সিকিউরিটি সৈয়দ আরিব আহমেদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তাজমহলের কাছে নিরাপত্তা সংস্থা মোতায়েন রয়েছে। সৈয়দ আরিব আহমেদ আরও বলেন, ‘পর্যটন বিভাগ ইমেইলটি পেয়েছে। তার ভিত্তিতে তাজগঞ্জ থানায় একটি মামলা করা হচ্ছে।’ দেখুন-
Uttar Pradesh | Taj Mahal in Agra received a bomb threat via email today
ACP Taj Security Syed Areeb Ahmed says, "Tourism department received the email. Based on that, a case is being registered at Tajganj police station. Further investigation is being done..."
(Pics: ACP Taj… pic.twitter.com/1lw3E34dOM
— ANI (@ANI) December 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 03, 2024 04:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

