Vande Bharat Express: বন্দে ভারতের জন্যে দুর্ঘটনার ফাঁদ, জরুরি ব্রেক কষে সহস্র যাত্রীর প্রাণ রক্ষা

সোমবার সকালে ওই লাইন ধরে বন্দে ভারত নিজের গতিতে ছুটলে দুর্ঘটনা অবধারিত ছিল। কিন্তু এক্সপ্রেস চালকদের তৎপরতায় এড়ানো গিয়েছে দুর্বিষহ দুর্ঘটনা।

Vande Bharat Express: বন্দে ভারতের জন্যে দুর্ঘটনার ফাঁদ, জরুরি ব্রেক কষে সহস্র যাত্রীর প্রাণ রক্ষা
Vande Bharat Track (Photo Credits: X)

বন্দে ভারতের এক্সপ্রেসের (Vande Bharat Express) জন্যে দুর্ঘটনার ফাঁদ। চাঞ্চল্যকর ভিডিয়ো ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়ায়। উদয়পুর-জয়পুর বন্দে ভারতের (Udaipur-Jaipur Vande Bharat Express) যাত্রা পথে রেললাইনের উপর সারি দিয়ে পাথর সাজানো। দুই লাইনের মাঝে জড়ার অংশ থেকে লোহার রড বের করে উঁচু করে রাখা। সোমবার সকালে ওই লাইন ধরে বন্দে ভারত নিজের গতিতে ছুটলে দুর্ঘটনা অবধারিত ছিল। কিন্তু এক্সপ্রেস চালকদের তৎপরতায় এড়ানো গিয়েছে দুর্বিষহ দুর্ঘটনা। সঠিক সময়ে জরুরি ব্রেক কষে ট্রেন থেকে নেমে লাইনের বেহাল চেহারা দেখে চালকদের মাথায় হাত। যারা এমন ভয়ানক কাণ্ড ঘটিয়েছে তাঁদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে নেটাগরিক।

দেখুন রেললাইনের সেই দৃশ্য... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 02, 2023 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).