Spice Jet Bomb Threat: বিহার-দিল্লিগামী স্পাইস জেটে বোমাতঙ্ক, গ্রেফতার যুবক
জানা গিয়েছে, নিজে বিমানবন্দরে পৌঁছতে দেরি করায় বিমানে বোমা হুমকি দিয়ে উড়ান কিছুক্ষণের জন্যে আটকে রাখার জন্যে এই কাণ্ড ঘটিয়েছেন ওই যুবক।
বিহারের (Bihar) দরভাঙা বিমানবন্দর থেকে দিল্লিগামী স্পাইস জেট বিমানে বোমাতঙ্ক (Spice Jet Bomb Threat)। গত ২৪ জানুয়ারি বিহার থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল স্পাইস জেট বিমানটি (Spice Jet Flight)। সেই বিমানেই বোমা রয়েছে বলে দিল্লি পুলিশের কাছে ফোন এসেছিল। যার জেরে বিমান উড়াতে দেরি হয়। অভিযুক্ত জয় কৃষ্ণ কুমার মেহতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, নিজে বিমানবন্দরে পৌঁছতে দেরি করায় বিমানে বোমা হুমকি দিয়ে উড়ান কিছুক্ষণের জন্যে আটকে রাখার জন্যে এই কাণ্ড ঘটিয়েছেন ওই যুবক।
দেখুন টুইট...
Delhi | Staff of PS IGI Airport arrested an accused namely Jay Krishan Kumar Mehta for making a hoax bomb threat call on a Spice Jet Flight from Darbhanga to Delhi on January 24. The call was made by him intentionally to delay the flight as he reported late at the departure… pic.twitter.com/ariThrnljF
— ANI (@ANI) January 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 27, 2024 07:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

