Shravan Rathod Died: করোনার থাবা, সুরকার শ্রবণ রাঠৌরের মৃত্যুতে শোক প্রকাশ অক্ষয়, অজয়, শানুর

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বলিউডের বিখ্যাত সুরকার জুটি নাদিম শ্রবণের শ্রবণ রাঠৌর। কোভিড পজিটিভ হওয়ার পর মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

Shravan Rathod Died: করোনার থাবা, সুরকার শ্রবণ রাঠৌরের মৃত্যুতে শোক প্রকাশ অক্ষয়, অজয়, শানুর
শ্রবণ রাঠৌর ( Photo Credits: Social Media)

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বলিউডের বিখ্যাত সুরকার জুটি নাদিম শ্রবণের শ্রবণ রাঠৌর। কোভিড পজিটিভ হওয়ার পর মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শরীরে আরও অনেক জটিল রোগ থাকায় পরিস্থিতি দিনের পর দিন খারাপ হচ্ছিল। চিকিৎসকরা শেষরক্ষা করতে পারেননি। ৬৬ বছর বয়সে তাঁর জীবনাবসান হল। রেখে গেলেন স্ত্রী ও এক ছেলেকে। তাঁরাও করোনা আক্রান্ত হয়ে শহরের আর এক হাসপাতালে ভর্তি রয়েছেন। বাবার মুখটা শেষবারের মতো দেখার সুযোগও পেলেন না সঞ্জীব রাঠৌর। গোট ঘটনায় ভেঙে পড়েছেন নাদিম আখতার সইফি। নয়ের দশকের সিনেমায় এই সুরকার জুটির অবদান অসামান্য। শ্রবণের চলে যাওয়াতে শোক প্রকাশ করেছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, কুমার শানু প্রমুখ।

 

View this post on Instagram

 

A post shared by Kumar Sanu (@kumarsanuofficial)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 23, 2021 10:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).