SEBI Extends Suspension: বাজারদর নিয়ন্ত্রণে কৃষি পণ্য লেনদেনের চুক্তিতে সেবির স্থগিতাদেশ

সাতটি কৃষি পণ্যের লেনদেনের চুক্তিতে স্থগিতাদেশ বাড়িয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া।

SEBI (Photo Credit: X)

নয়াদিল্লি: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) সাতটি কৃষি পণ্যের লেনদেনের চুক্তিতে স্থগিতাদেশ বাড়িয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। পণ্যগুলির মধ্যে রয়েছে গম, মুগ, ছানা, সরিষা, সয়াবিন এবং এর ডেরিভেটিভস, ধান (বাসমতি নয়), এবং অপরিশোধিত পাম তেল।

আগামীকাল অর্থাৎ ২০২৪ সালের ২০ ডিসেম্বর নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা ভহিল। তবে, মেয়াদ শেষ হওয়ার মাত্র একদিন আগে তা বাতিল করে মেয়াদ আরও বাড়ানো হয়েছে। বাজারের দাম স্থিতিশীল রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ২০২১ সালে ১৯ ডিসেম্বর আরোপিত ব্যবসায়িক নিষেধাজ্ঞাটি প্রথমে ২০২২ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, সেটি একাধিকবার বাড়ানো হয়েছে।

সাতটি কৃষি পণ্যের লেনদেনের চুক্তিতে স্থগিতাদেশ বাড়ানো হয়েছে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement