Love jihad: পুনে বিশ্ববিদ্যালয়ে ‘লাভ জিহাদ’-এর অভিযোগে ছাত্রকে মারধোর

পুনের সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই মহিলা বন্ধুর সঙ্গে ছাত্রটি খাবার খেয়ে ফিরছিলেন তখন তাঁকে মারধোর করা হয়।

Love jihad: পুনে বিশ্ববিদ্যালয়ে ‘লাভ জিহাদ’-এর অভিযোগে ছাত্রকে মারধোর
Student Beaten (Photo Credit: File Image)

নয়াদিল্লি: পুনের একটি বিশ্ববিদ্যালয়ের (Pune University)  ১৯ বছর বয়সী এক ছাত্রকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি মারধোর করেছে বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, যুবকের বিরুদ্ধে ‘লাভ জিহাদে’ (Love Jihad) জড়িত থাকার অভিযোগে তাঁকে মারধোর করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার বিকেলে ঘটনাটি ঘটে যখন ছাত্রটি পুনের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই মহিলা বন্ধুর সঙ্গে ছাত্রটি খাবার খেয়ে ফিরছিলেন, তখন মোটরবাইকে করে চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের কাছে আসে। তারা ছাত্রটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তাকে তার আধার কার্ড দেখাতে বলে।

আরও পড়ুন: Nainital: নৈনিতালে খাদে পড়ল যাত্রী বোঝাই বাস, নিহত ৮

ছাত্রটি অভিযোগ করেছে যে, পরিচয়পত্রে তার নাম দেখার পরে একজন ব্যক্তি তাঁকে বলে যে সে ‘লাভ জিহাদে’ কোরতে বিশ্ববিদ্যালয়ে এসেছে। তারপর তাঁকে মারধর করতে শুরু করে।

পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 09, 2024 12:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).