Karnataka: গণেশ মূর্তি বিসর্জনের সময় পাথর ছোঁড়ার প্রতিবাদে হিন্দু সংগঠনগুলির বিক্ষোভ, ১৪৪ ধারা জারি
কর্ণাটকে গণেশ মূর্তি বিসর্জনের সময় পাথর ছোঁড়ার ঘটনার প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠনগুলির ব্যপক বিক্ষোভ।
নয়াদিল্লি: কর্ণাটকের (Karnataka) মাদ্দুর শহরে গণেশ মূর্তি (Ganesh Idol) বিসর্জনের মিছিলে পাথর ছোঁড়ার ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সূত্রে খবর, গণেশ চতুর্থীর উৎসব উপলক্ষে মাদ্দুরে গণেশ মূর্তি বিসর্জনের মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতকারী মিছিলের দিকে পাথর ছুঁড়ে বলে অভিযোগ উঠেছে। এতে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে আজ হিন্দুত্ববাদী সংগঠনগুলি বিক্ষোভ করছে, যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি. পরমেশ্বর জানিয়েছেন, এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং কিছু উত্তেজিত জনতাকে গ্রেপ্তার করা হয়েছে। আরও পড়ুন: Ganesh Immersion Accident:গণেশ বিসর্জনে দুর্ঘটনা, জলের ডুবে মৃত্যু ৪ জনের, নিখোঁজ ১৩
পাথর ছোঁড়ার প্রতিবাদে হিন্দু সংগঠনগুলির বিক্ষোভ
#WATCH | Mandya, Karnataka | Pro-Hindu organisations hold a protest against the reported incident of stone pelting during the Ganesh Idol immersion in Maddur town, Mandya, yesterday.
As per Karnataka Home Minister G. Parmeshwara, Section 144 has been imposed in the area and some… pic.twitter.com/IdU8LIfG68
— ANI (@ANI) September 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 08, 2025 01:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

