Bharat Ratna: লালকৃষ্ণ আডবাণীর বাড়ি গিয়ে ভারতরত্ন সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি, উপস্থিত ছিলেন মোদী, ধনখড়রা
সকলের করতালির মাঝে ভারতরত্ন সম্মান গ্রহণ করেন বর্ষীয়ান বিজেপি নেতা। হাত মিলিয়ে তাঁকে শুভেচ্ছা জানান পাশে বসা প্রধানমন্ত্রী।
শনিবার রাষ্ট্রপতি ভবনে ভারতরত্ন পুরস্কার (Bharat Ratna) বিতরণের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। কিন্তু বার্ধক্যজনিত কারণে পুরস্কার নিতে সেখানে উপস্থিত হতে পারেনি বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী (LK Advani)। তাই রবিবার আডবাণীর দিল্লির বাসভবনে পৌঁছে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। ভারতরত্নের সম্মান তুলে দেন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীর হাতে। সেখানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইড়ু-সহ আরও অনেকে। সকলের করতালির মাঝে ভারতরত্ন সম্মান গ্রহণ করেন বর্ষীয়ান বিজেপি নেতা। হাত মিলিয়ে তাঁকে শুভেচ্ছা জানান পাশে বসা প্রধানমন্ত্রী।
রইল ভিডিয়ো...
#WATCH | President Droupadi Murmu confers Bharat Ratna upon veteran BJP leader LK Advani at the latter's residence in Delhi.
Prime Minister Narendra Modi, Vice President Jagdeep Dhankhar, former Vice President M. Venkaiah Naidu are also present on this occasion. pic.twitter.com/eYSPoTNSPL
— ANI (@ANI) March 31, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 31, 2024 12:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

