Chhattisgarh: পুলিশের হয়ে চরবৃত্তির অভিযোগে ছত্তিশগড়ে দুই ব্যক্তিকে হত্যা করল নকশালরা
পুলিশের হয়ে চরবৃত্তির অভিযোগে ছত্তিশগড়ের সুকমায় নকশালরা দুই ব্যক্তিকে হত্যা করেছে।
ছত্তিশগড়: পুলিশের হয়ে চরবৃত্তির অভিযোগে ছত্তিশগড়ের সুকমায় (Chhattisgarh's Sukma) নকশালরা (Naxalites) দুই ব্যক্তিকে হত্যা করেছে। স্থানীয় সূত্রে খবর, মৃত গ্রামবাসী দু'জনের নাম সোধি হুঙ্গা ও মাদবী নন্দা। জানা গিয়েছে, নকশালরা তাঁদের বাড়ি থেকে অপহরণ করে, তারপর কিছুটা দূরে নিয়ে গিয়ে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু'জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নকশাল সংগঠনের কমিটিও এই হত্যার দায় নিয়ে একটি প্রেস নোট জারি করেছে। এ ঘটনার পর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আরও পড়ুন: Duronto Express: হাওড়া-দিল্লি দুরন্তের চাকা থেকে ধোঁয়া, থমকে গেল এক্সপ্রেস, তীব্র আতঙ্কে যাত্রীরা
দেখুন
Two villagers killed in Chhattisgarh's Sukma, Naxalites take responsibility
Read @ANI Story | https://t.co/Y52XUraZTg#Chhattisgarh #Sukma #villagers pic.twitter.com/4atQC61WCj
— ANI Digital (@ani_digital) February 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 23, 2024 01:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

